মারকাযুত তাকওয়া ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া: জামেয়ার সংবাদ

হিফজ ও নাজেরা বিভাগে গৌরবময় বার্ষিক সাফল্য প্রতিবেদন – ২০২৫

২০২৫-১২-২৩

বিসমিল্লাহির রাহমানির রাহীম

মারকাজুত তাকওয়া ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

 🔸হিফজ ও নাজেরা বিভাগে গৌরবময় বার্ষিক সাফল্য প্রতিবেদন – ২০২৫ 
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহে মাদ্রাসা মারকাজুত তাকওয়া ২০২৫ শিক্ষাবর্ষে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর–ঢাকার বোর্ড পরীক্ষায় অত্যন্ত উজ্জ্বল ফলাফল অর্জন করেছে। 
হিফজ ও নাজেরা বিভাগের ফলাফল শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

হিফজ বিভাগ বোর্ড পরীক্ষার ফলাফল
🔸মেধা তালিকায় অর্জন 

৫ পারা বিভাগ: ৬ জন
১০ পারা বিভাগ: ৪ জন
২০ পারা বিভাগ: ২ জন

গ্রেড অনুযায়ী উত্তীর্ণ 
 মুমতায : ১৪ জন
জায়্যিদ জিদদান : ১৪ জন
 জায়্যিদ: ১০ জন

এ সকল ফলাফল শিক্ষার মান ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের উজ্জ্বল প্রমাণ।
🔸নাজেরা বিভাগ — সাফল্যের চিত্র 

মোট পরীক্ষার্থী: ২২ জন
মেধা তালিকায় উত্তীর্ণ: ১২ জন
বাকিরা মুমতায স্টারমার্ক অর্জন করে সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

 🔸 হিফজ সমাপন 

২০২৫ সালে নতুন ৭ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছে। ডিসেম্বর মাসের মধ্যে আরও তিনজন হিফজ সম্পন্ন করবে ইনশাআল্লাহ।

গত ১২ বছরে মোট ৮০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন মাজীদ হিফজ সম্পন্ন করেছে।
এটি মাদ্রাসাটির ধারাবাহিক সাফল্যের মহিমান্বিত মাইলফলক।

 🔸 বেফাক পরীক্ষার্থী — ২০২৫ 
চলতি বছরে ৮ জন শিক্ষার্থী বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।
আমরা তাদের সর্বোচ্চ সফলতা কামনা করি।
🔸 উপসংহার ও দোয়া 

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার শিক্ষার্থীরা কুরআনের নূরকে ধারণ করে সুন্দর চরিত্র, আমল ও ইলমে নাফে অর্জনের পথে এগিয়ে যাচ্ছে— আলহামদুলিল্লাহ।
আল্লাহ তায়ালা এ ধারাবাহিক সফলতা চিরস্থায়ী করুন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করুন, শিক্ষকদের মেহনত কবুল করুন এবং অভিভাবকদের দোয়া ও সহযোগিতা গ্রহণ করুন— আমীন।

মুফতী এ বি এম কামারুজ্জামান  কাসেমী- প্রিন্সিপাল।