মারকাযুত তাকওয়া ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া: জামেয়ার সংবাদ

মাদ্রাসার স্থায়ী জায়গা ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতার আহ্বান

২০২৫-১২-২৩

السلام عليكم ورحمة الله وبركاته 

প্রিয় মুসলিম ভাই- বোনেরা!
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। 
আল্লাহ তাআলার ফজল ও করমে, আপনাদের দোয়া ও সহযোগিতায় "মারকাযুত তাকওয়া" বিগত একযোগ ধরে ভাড়া করা বাড়িতে তাহফীজুল কোরআন বিভাগ, নাজেরা ও নূরানী এবং কিতাব বিভাগসহ কোরআন-হাদিসভিত্তিক খালেছ দীন শিক্ষা, নীতি-নৈতিকতা ও চরিত্র গঠনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে আসছে। 
কিন্তু মাদ্রাসার নিজস্ব জায়গা না থাকায় পরিকল্পনা বাস্তবায়ন, দীনি শিক্ষার ব্যাপক বিস্তার ঘটানো এবং কাঙ্খিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে একটি প্রশস্ত জায়গার বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন অনুসন্ধানের পর মাদ্রাসার ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি অত্যন্ত উপযুক্ত এবং সুন্দর স্থান পাওয়া গেছে। 
 এর বিশেষত্ব হলো 
🔸যাতায়াত ব্যবস্থা সহজ
🔸মসজিদ ও বাজারের নিকটবর্তী
🔸ভবিষ্যৎ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ
🔸বাজারদরের তুলনায় ক্রয়মূল্য অনেক কম

জমির বিবরণ 
স্থান: নবোদয় বাজারের কাছে, মোহাম্মদপুর ঢাকা।
পরিমাণ: ৯ কাঠা 
মোট ক্রয়মূল্য: ৬,৩০,০০,০০০ টাকা
তাৎক্ষণিক পরিশোধের প্রয়োজন: ৩০,০০,০০০ টাকা
 কেন এতো গুরুত্ব দিতে হচ্ছে 
এই সুযোগটি হারিয়ে গেলে ভবিষ্যতে এমন সুবিধাজনক স্থানে এ মূল্যে জায়গা পাওয়া অত্যন্ত কঠিন হবে। তাই, এই মহতী দ্বীনি কাজটি এগিয়ে নিতে আপনাদের দোয়া ও আন্তরিক ভূমিকা অত্যন্ত জরুরি।
 আপনাদের প্রতি দানের আহ্বান 
আল্লাহর রাস্তায় দান ও সাদকায়ে জারিয়া'র অশেষ ফজিলত অর্জনের উদ্দেশ্যে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি—
আপনারা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ সহযোগিতা করুন।
আপনাদের সহযোগিতা দ্বীনের জন্য একটি স্থায়ী সম্পদ অর্জনের মাধ্যম হবে, ইনশাআল্লাহ।
 
*যেভাবে সহযোগিতা করতে পারবেন 
 ব্যাংক অ্যাকাউন্ট: 
অ্যাকাউন্ট নাম: মারকাযুত তাকওয়া
অ্যাকাউন্ট নম্বর:0371020028634
ব্যাংক: আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ
কৃষি মার্কেট শাখা, মোহাম্মদপুর, ঢাকা বাংলাদেশ।
 মোবাইল ব্যাংকিং 
বিকাশ (পার্সোনাল): 01712553060
নগদ: 01XXXXXXXXX
রকেট: ০১৭১৮৫৭৬০৫৩৭
 দোয়া 
আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুন, আপনাদের পরিবারকে হেফাজত করুন এবং দুনিয়া–আখিরাতে উত্তম বিনিময় দান করুন, আমীন।

বিনীত
সভাপতি/প্রিন্সিপাল
 মারকাযুত তাকওয়া
মোবাইল: ০১৭১২৫৫৩০৬০
ঠিকানা: মোহাম্মদি হাউসিং সোসাইটি, রোড নম্বর- ৫, বাড়ি নাম্বার- ১৩১, মোহাম্মদপুর ঢাকা-১২০৭।